কুলাউড়ায় কিশোরীর লাশ উদ্ধার
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় দিলরুবা জান্নাত ফাহমিদা (১২) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার টিলাগাঁও ইউনিয়নের কাজিরগাঁও থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার আকমল আলীর কন্যা।
পুলিশ জানায়, শনিবার সকালে বাড়ির পিছনে একটি গর্তের মধ্যে ফাহমিদাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফাহমিদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতা মর্গে পাঠানো হয়।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, লাশের শরীরে সুরতহালে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়ানাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed