জাফলংয়ে নালার পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নালার পানিতে ডুবে রাকিবুল নামের ৮ বছরের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রহমতপুর গ্রামে বন বিভাগের নালায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া রাকিবুল রহমতপুর গ্রামের মুক্তার আলী’র ছেলে ও স্থানীয় দারুল উসওয়া ইসলামিয়া মোহাম্মদপুর মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি মাদ্রাসা থেকে বাড়িতে আসে রাকিবুল। শনিবার দুপুরে বাড়ির পাশের নালায় গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই এমরুল কবীর ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed