দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়া সদর উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়া শহরের মোহিনী মিল এলাকার জুয়েল (২৫) ও কুমাড়গাড়া এলাকার শওকত আলীর ছেলে ফারুক মিস্ত্রী (২৪) ও মনোহর শেখের ছেলে রাহুল (২০)।
এছাড়া গুরুতর আহত শহরতলীর চেড়হাস এলাকার বিপ্লবকে (২০) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৮ টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন যুবক কুষ্টিয়ার দিকে আসছিলেন। এ সময় তারা একে অপরের থেকে দ্রুত যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হন। এক পর্যায়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে দুটি মোটরসাইকেল কার্গোর সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে যাওয়ার পর একজনের মৃত্যু হয়।
চৌড়হাঁস হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের আনসার ক্যাম্প এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মোটরসাইকেল দুটি কুষ্টিয়াগামী ছিল। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed