সিলেট বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে শুভ মধু পূর্ণিমা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর আখালিয়া নয়াবাজারস্থ বৌদ্ধ বিহারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘানন্দ থের এর সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি অরুন বিকাশ চাকমা, বর্তমান সভাপতি নিশুতোষ বড়ুয়া, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া প্রমুখ।
বিহার অধ্যক্ষ সংঘানন্দ থের এর উদ্যোগে ৫৮ খন্ডের বাংলায় অনুবাদ করা ত্রিপিটক সিলেট জেলা আইনজীবী সমিতির লাইব্রেরীতে সংরক্ষণের হস্তান্তর করা হয়।
ত্রিপিটক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী বদরুল ইসলাম জাহাঙ্গীর, উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সহ সম্পাদক এডভোকেট সাজ্জাদুর রহমান রিপন, লাইব্রেরী সম্পাদক এডভোকেট সাজ্জাদুল ইসলাম সজিব। বিজ্ঞপ্তি
Related News
অবশেষে লন্ডনের উদ্দেশে যাত্রা করলেন সিলেটের সেই অন্তঃসত্ত্বা নারী
বৈশাখী নিউজ ডেস্ক: চিকিৎসকের ছাড়পত্র না থাকায় আগেরদিন ওসমানী বিমানবন্দর থেকে ফিরে আসা সিলেটের সেইRead More
সিলেটে ৪৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে বালুভর্তি একটি ডাম্প ট্রাক থেকে ৪৯০ বোতলRead More



Comments are Closed