উল্লাপাড়ায় বজ্রপাতে শিশুসহ ৯ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পঞ্চকোশি ইউনিয়নের মাটিকোড়া এলাকায় বজ্রপাতের ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন মাটিকোড়া ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুল আলম ফিরোজ। চেয়ারম্যান বলেন, কৃষি শ্রমিকরা মাঠে কাজ করার সময় বজ্রপাত হয়। বজ্রপাতে শিশুসহ ৯ কৃষি শ্রমিক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- পঞ্চকোশী ইউনিয়নের মাটিকোড়া এলাকার নুরুল ইসলামের ছেলে শাহ আলম (৪০), একই গ্রামের বাহাদুর হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস (৬০), মোস্তফার মেয়ে রিতু খাতুন (১৪) উপজেলার সদরের শিবপুর গ্রামের ইমাম প্রামাণিকের ছেলে মোবাখর হোসেন (৪০), একই এলাকার মোকাম হোসেনের ছেলে মনাফ হোসেন (১৮), ছবের আলীর ছেলে শমসের আলী (৬০), তার ছেলে শাহিন (২১) ও বড় ভাই আফসার আলী (৬৩) এবং নুরনবীর মেয়ে জান্নাতি (১২)।
এ ঘটনায় আহত ৮ জনকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করেছে। এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed