সিলেট মহানগর বিএনপির সকল ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর ১৩ নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষনা করেছেন সিলেট মহানগ বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। এর মধ্যদিয়ে মহানগরীর ২৭টি ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন হলো। পাশাপাশি শীঘ্রই কাউন্সিলের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বিভিন্ন নির্দেশনাও দিয়েছন দলটির নেতৃবৃন্দ।
বুধবার (৭ সেপ্টেম্বর) সিলেট মহানগ বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
নবগঠিত ১৩ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক হলেন গুলজার আহমদ। সদস্য- হাজী মোহাম্মদ আহমদ মিয়া, মোহাম্মদ কুতুব উদ্দিন খান, কাদির মিয়া, মো. ফয়সল মাহমুদ, মো. আব্দুল মুনিম, মে. মুবিনুল হক চৌধুরী রাহি, আব্দুল্লাহ আল মামুন পারভেজ, মো. বেলাল উদ্দিন, মামুন হোসেন ভুট্টো, শেখ মুহিবুল আলম, ইকবাল হাসান, মো. আবুল হোসেন, মো. কামরুল হাসান, ইউসুফ কবির তুহিন, মো. জাহাঙ্গির আলম, তিলক চৌধুরী, ডা. রুসলাম ইসলাম, জয়দ্বীপ চৌধুরী, রাজিব পাল, অজয় কান্তি দাস।
এদিকে, অতি শীঘ্রই কাউন্সিলের মাধ্যমে প্রতিটি ওয়ার্ড কমিটি গঠনের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। নির্দেশনার মধ্যে রয়েছে- অতিশীঘ্রই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে ওয়ার্ড কমিটির সম্মেলন সম্পন্ন করতে হবে ও এই সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন তবে ওয়ার্ডের আহবায়কগণ কাউন্সিলে প্রার্থী হতে পারবেন না, পাড়া কমিটির সদস্যগণ ওয়ার্ড কমিটির কাউন্সিলে কাউন্সিলর হবেন, প্রতিটি ওয়ার্ডে সভা করে পাড়া কমিটি গঠন হবে, ওয়ার্ডের আহবায়ক কমিটির সদস্যগণ সংশ্লিষ্ট পাড়া কমিটিতে অন্তর্ভূক্ত থাকবেন, প্রতিটি পাড়া কমিটিতে একজন সভাপতি-একজন সহ সভাপতি-একজন সাধারণ সম্পাদক-একজন যুগ্ন সম্পাদক-একজন সাংগঠনিক সম্পাদক ও ৬ জন সদস্য নিয়ে গঠিত হবে, সকল পাড়া কমিটি সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির আহবায়কের স্বাক্ষরক্রমে মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের কাছে জমা দিতে হবে এবং মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের অনুমতিক্রমে প্রতিটি ওয়ার্ডে সম্মেলনের তারিখ নির্ধারণ করতে হবে।- বিজ্ঞপ্তি
Related News
সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকার অনুদান
বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন,Read More
সিলেটে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’-কে লক্ষাধিক টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বোতলজাত ভোজ্য তেলের লিটারে প্রায় ৭০ মিলিলিটার করে কম দেওয়ার দায়ে বড়Read More



Comments are Closed