Main Menu

জুড়িতে মোটর সাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধার মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: নামাজ শেষ করে রাস্তা পাড়ি দেওয়ার সময় মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল জমির উদ্দিন নামের এক মুক্তিযোদ্ধার। তিনি জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী গ্রামের বাসিন্দা।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ শেষে রাস্তা পারাপারের সময় একটি মোটর সাইকেল এসে তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

একই গ্রামের হাফিজ শামিম আহমদ বলেন, যার মোটর সাইকেল দিয়ে দূর্ঘটনা হয়েছে সে এবং মুক্তিযোদ্ধা একই এলাকার। বিষয়টি পারিবারিক ভাবে সমাধানের চেষ্ঠা চলছে।

জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের প্রাথমিক সুরতহালের জন্য পুলিশ তাদের বাড়িতে আছে। পরিবারের অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed