Main Menu

কমলগঞ্জে তিনদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সমাপ্ত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাটির স্বাস্থ্য সুরক্ষায় ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট উৎপাদন ও ব্যবহার বিষয়ক তিনদিনব্যাপী কৃষক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তা জনি খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জাইকা এর প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা বিশ্বজিত রায়, উপজেলা সহকারী কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল কাদের প্রমুখ। এতে ৪০ জন কৃষক/কৃষাণী অংশগ্রহণ করেন।

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) সহযোগিতায় কমলগঞ্জ উপজেলা পরিষদ এর আয়োজন করে।

তিনদিনব্যাপী প্রশিক্ষণে মাটির স্বাস্থ্যে কি? মাটির স্বাস্থ্যের গুরুত্ব, জৈব সার কি? জৈব সারের গুরুত্ব ও প্রকারভেদ, ভার্মি কম্পোস্ট উৎপাদন পদ্ধতি, ট্রাইকো কম্পোস্ট উৎপাদন প্যাকেটজাতকরণ ও বাজারজাতকরণ বিস্তারিত বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের সরেজমিনে মাঠ পরিদর্শন করানো হয়।

Share





Related News

Comments are Closed