Main Menu

কমলগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় ইসকনকর্মী নিহত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: দ্রত গতিতে মোটরসাইকেল চালানোর সময় মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুরে অজয় রাউটিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা-বাগানের পশ্চিম টিলার লক্ষিনন্দর রাউটিয়ার ছেলে। সে ইসকনের একজন কর্মী বলে জানা যায়।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ-বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান সড়কের মাধবপুর নওয়াগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীরা জানান, অজয় রাউটিয়া দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে পাত্রখোলা যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাধবপুর নওয়াগাঁও এলাকার একটি কালভার্টের পাশের পাকা পিলারের সাথে ধাক্কা লেগে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মহাদেব বাচাড়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে অজয় রাউটিয়ার লাশ উদ্ধার করে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে।

Share





Related News

Comments are Closed