পাকিস্তানে বন্যায় নিহত বেড়ে ১,২৬৫
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাতীয় দুর্যোগ প্রশাসন শুক্রবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত সর্বশেষ উপাত্ত অনুযায়ী, গত মধ্য-জুন থেকে এ পর্যন্ত সেদেশে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা ১,২৬৫ জনে দাঁড়িয়েছে।
এসময় আহত হয়েছে আরও ১২,৫৭৭ জন। বন্যায় আক্রান্ত হয়েছে মোট ৩ কোটি ৩০ লাখ মানুষ।
গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে নতুন করে আরও ৫৭ জন ঝড় ও বন্যায় নিহত হয়েছে, আর আহত হয়েছে ৭,৬৮৩ জন।
পরিসংখ্যান অনুযায়ী, ঝড়-বৃষ্টি ও বন্যায় পাকিস্তানে ৫,৫৬৩ কিলোমিটার সড়কপথ, ২৪৩টি সেতু ও ১৪ লাখ ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সূত্র: সিআরআই।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed