সুনামগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু, আহত ৩
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার খরচার হাওরে বজ্রপাতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের খরচার হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজর আলী (৪২) গৌরারং ইউনিয়নের উজান শাফেলা গ্রামের মৃত আব্দুল মনুর ছেলে।
বজ্রপাতে আহতরা হলেন- শাফেলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে আনোয়ার মিয়া (৪৫) ও স্বপন দেবনাথের ছেলে অর্জুন দেবনাথ (৩৩)। আরেকজনের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকালে অন্যদের সঙ্গে খরচার হাওর দিয়ে বালু আনতে ফাজিলপুর যাচ্ছিলেন ফজুর আলী। হাওরের মাঝ পর্যন্ত গেলে প্রচণ্ড ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। তারা চারজন নিরাপদ জায়গায় যাওয়ার আগেই বজ্রপাতে ফজল আলী পানিতে পড়ে যান। সঙ্গে থাকা তিনজন আহত হন।
পরে হাওরে মাছ ধরতে যাওয়া জেলেরা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্বার করেন। ফজর আলীকে মৃত অবস্থায় সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের একটি টিম উদ্বার করে।
গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed