কোম্পানীগঞ্জে ২৭৭ বোতল ভারতীয় মদসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ২৭৭ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার কাটা গাঙের পশ্চিম পাড় নামক স্থান থেকে মদের চালান নিয়ে যাওয়ার সময় চার মাদক কারবারিকে ধাওয়া করেন কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জনার্দন তালুকদার। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে সবাই পালিয়ে গেলেও মোঃ আতাউর (৪০) নামে একজনকে আটক করেন।
আটককৃত ব্যক্তি উপজেলার পুটামার গ্রামের বশির মিয়ার পুত্র। পলাতক মাদক ব্যবসায়ীরা হচ্ছেন চাতলপাড় গ্রামের জৈনুদ্দিন(৪০) বতুমারা গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র মুজিব(৩২) ও একই গ্রামের রইল আলীর পুত্র রিয়াজ উদ্দিন (২৫)।
উদ্ধারকৃত মাদকের মধ্যে ২৫৫ বোতল অফিসার চয়েজ ও ২২ বোতল এসি ব্ল্যাক মদ রয়েছে।
উদ্ধারকৃত মাদক মামলার আলামত হিসেবে জব্দ করা হয় এবং আটককৃত ব্যক্তি ও পলাতক তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed