প্রধানমন্ত্রী চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) সিলেট ও চট্টগ্রাম বিভাগের চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন। কথা বলবেন এই জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে। শুনবেন তাদের সুখ-দুঃখের কথা। শোনাবেন তাদেরকে আশারবাণী। তারাও সন্তানের দাবি নিয়ে মায়ের কাছে নিজেদের জীবনকথা তুলে ধরবেন।
এমন ধারণা থেকেই প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স নিয়ে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রাম জেলার চা বাগানগুলোতে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসনও।
এ উপলক্ষে বুধবার (৩১ আগস্ট) সিলেটের জেলা প্রশাসকও সভা করেছেন। দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো মজিবর রহমান।
আলোচনায় অংশ নেন, উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, চা শ্রমিক নেতা রাজু গোয়ালা এবং সিটি করপোরেশন, চা বাগান ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মামুনুর রশীদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আনোয়ার সাদাত উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি হবে লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে বিকেল ৪টায়। এতে বিভিন্ন চা বাগান থেকে কয়েক হাজার চা শ্রমিক যোগ দেবেন বলে চা শ্রমিক নেতারা সভায় জানান। নিারপত্তার দায়িত্বে থাকবে পুলিশ। এছাড়া চা বাগান শ্রমিকরাও স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed