নিরাপত্তার দাবিতে ইবিতে তিন ছাত্রসংগঠনের মানববন্ধন
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ছাত্রীর গোসলের গোপন ভিডিও ধারণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্যাম্পাসের অন্যতম তিন ছাত্রসংগঠন।
বুধবার (৩১ আগস্ট) স্ব স্ব ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে শাখা ছাত্রলীগ, শাখা ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়ন ইবি সংসদের নেতাকর্মীরা। গত সোমবার রাতে বহিরাগত বখাটে কর্তৃক ক্যাম্পাস পাশ্ববর্তী শেখপাড়া মেসে এক ছাত্রীর গোসলের গোঁপন ভিডিও ধারণ করা হয়।
জানা গেছে, গোপনে ভিডিও ধারণকারীকে চিহ্নিত করে সুষ্ঠু বিচার, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শতভাগ আবাসিক ক্যাম্পাস নিশ্চিতের লক্ষ্যে বেলা ১২টায় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে ইবি শাখা ছাত্রলীগ। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে তারা। মানববন্ধনে সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ-সভাপতি তন্ময় সাহা টনি, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, আল মামুন, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, মামুনুর রশিদ, রকিবুল ইসলাম, সানজিদা চৌধুরি অন্তরাসহ শতাধিক নেতাকমীরা উপস্থিত ছিলেন।
এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, গতকাল আমাদের এক বোন হেনস্তার শিকার হয়েছে। পরে আমাদের কোনো ভাই বোন আবার হেনস্তার শিকার হবে না এর কি নিশ্চয়তা আছে? ইতোমধ্যে দোষীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমারা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এর আগে একই দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী বেলা ১১ টায় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে। এসময় ক্যাম্পাসের ভিতরে ও বাইরে অবস্থানরত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানায় তারা। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শাখা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু বলেন, “বারবার এরকম ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নানাভাবে অজুহাত দেখিয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছে না। শিক্ষার্থীদের শতভাগ আবাসিকতা নিশ্চিত করে যে সকল শিক্ষার্থী বাহিরে অবস্থান করছে তাদের আবাসন সমস্যা নিরসনের দাবি জানাচ্ছি।”
পরে দুপুর দেড়টায় ছাত্র ইউনিয়নের সভাপতি জি.কে. সাদিক ও সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াসের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি করে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের নেতাকর্মীরা। এসময় মোখলেসুর রহমান সুইট, মেহেদী, ওবাইদুর রহমান, দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি জি কে সাদিক বলেন, “আমরা দেখেছি এর আগে অনেকবার স্থানীয়রা আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করেছে। বিষয়গুলো প্রশাসনকে অবহিত করলেও তারা দেখছি বলা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। তারা কেমন নিরাপত্তা নিশ্চিত করছে তার উপর একটা পাল্টা তদন্ত কমিটি করা হোক।”
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাত সাড়ে ৮ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববতী শেখপাড়া বাজারের একটি বাসাবড়িতে স্থানীয় বখাটে কর্তৃক গোপনে এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ পাওয়া যায়। এর আগে, গত ২৫ জুলাই একই এলাকার একটি ছাত্রী মেসে স্থানীয় বখাটেরা ইট, পাটকেল মেরে উত্যক্ত করার ঘটনা ঘটে। এছাড়া বিভিন্ন সময় ক্যাম্পাস ও ক্যাম্পাস পার্শ্ববর্তী মেসে অবস্থানরত ছাত্রীরা হেনস্তার শিকার হন। বিয়গুলো নিয়ে নিরাপত্তা শঙ্কায় রয়েছে ক্যাম্পাস পার্শ্ববর্তী বিভিন্ন মেসে অবস্থানরত ছাত্রীরা।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed