সিলেটে সাড়ে ৮ লাখ ভারতীয় রুপিসহ স্বামী-স্ত্রী আটক
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট কমলাবাড়ী গ্রামের কালা মিয়ার বিল্ডিংয়ে অভিযান চালিয়ে ৮ লাখ ৫২ হাজার ৯০ ভারতীয় রুপিসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ আগস্ট) রাত ৯টায় ঘণ্টাব্যাপী অভিযানে আটকদের কাছ থেকে ভারতীয় রুপি ছাড়াও ১ লাখ ৬১ হাজার ৭৭০ বাংলাদেশি টাকা ও ৩০টি চেকবই উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামের চান মিয়ার ছেলে আলী আহমদ (৩২) ও তার স্ত্রী ছালেহা বেগম।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক দুজন দীর্ঘদিন থেকে অবৈধভাবে ভারতীয় অর্থের লেনদেন চালিয়ে আসছিলেন। আমরা দীর্ঘদিন থেকে তাদেরকে মনিটরিং করছিলাম।
গোপন সূত্রে খবর পেয়ে আমিসহ আমার থানা পুলিশের একটি দল উপজেলার নিজপাট কমলাবাড়ী গ্রামের কালা মিয়ার বিল্ডিংয়ে অভিযান চালিয়ে তাদের ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে ৮ লাখ ৫২ হাজার ৯০ ভারতীয় রুপি ও ১ লাখ ৬১ হাজার ৭৭০ বাংলাদেশি টাকা ও বিভিন্ন ব্যাংকের ৩০টি চেকবই জব্দ করতে সক্ষম হই। আটক আলী আহমদ আগে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি অবৈধভাবে অর্থ লেনদেনে জড়িয়ে পড়েন।
অবৈধভাবে অর্থপাচার ও লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed