জকিগঞ্জে বেপরোয়া বাস চাপায় কলেজ ছাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামে বেপরোয়া বাসচাপায় ফাতিমা আক্তার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থি নিহত হয়েছে। ছুটি শেষে বাড়ি ফেরার পথে ঘাতক বাস কেড়ে নিলো তার প্রাণ। এ ঘটনায় আরেক শিক্ষার্থি গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা আক্তার উপজেলার জালালাবাদ গ্রামের আব্দুস সালামের মেয়ে। সে স্থানীয় লুৎফর রহমান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী অনিকা পরিবহন নামে একটি বাস উপজেলার আটগ্রাম স্টেশনে আসামাত্র বেপরোয়া গতিতে একটি দোকানে ঢুকে যায়। এসময় এক স্কুল ছাত্রীকে চাপা দেয় বাসটি। এতে প্রাণ হারায় এই ছাত্রী।
এ ঘটনায় গুরুতর আহত একই শ্রেণীর শিক্ষার্থী কাজির পাতন গ্রামের হাফিজ ইলাই মিয়ার মেয়ে খাদিজা আক্তারকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম।
এদিকে, দূর্ঘটনার পর বিক্ষোব্ধ স্কুল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনগন রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে।পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed