কোম্পানীগঞ্জে গাছের ডালে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় ইয়াহিয়া (১৮) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার তেলিখাল ইউনিয়নের বিলাজুর গ্রামের রহমত আলীর ছেলে।
মঙ্গলবার (৩০ আগস্ট) ভোরে গ্রামের একটি গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহতের মা আনোয়ারা বেগম জানান, আমার ৩য় ছেলে ইয়াহিয়া। প্রতিদিনের মতো সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে রাতে আর ঘরে ফিরেনি। মঙ্গলবার সকাল ৬ টায় গ্রামের মোহনা (৮) নামে এক ছোট মেয়ে আমাদেরকে জানায় ইয়াহিয়া গাছের সাথে ঝুলানো। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছেলে ইয়াহিয়া আমাদের বাড়ির দক্ষিণ দিকে আধা কিলোমিটার দূরে গাছের ডালের সাথে ফাঁস লাগানো।
তিনি আরও জানান- আমার জানামতে ইয়াহিয়ার কারো সাথে কখনো ঝগড়া বিবাদ হয়নি।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আল আমিন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরিবার জানিয়েছে কারো প্রতি কোন সন্দেহ নাই, সে আত্মহত্যা করেছে। আমরা লাশের সুরতহাল করে পোস্টমর্টেমের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। পোস্টমর্টেমের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে। এখন একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed