জননেত আব্দুল হামিদের ২০তম মৃত্যু বার্ষিকীতে গণতন্ত্রী পার্টির কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি, গণতান্ত্রিক, সমতাভিত্তিক একটি অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রসৈনিক, বরেণ্য রাজনীতিবিদ জননেতা আব্দুল হামিদ এর ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে, আগামী পয়লা সেপ্টেম্বর বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর গণতন্ত্রী পার্টি বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে- বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিলেট নগরীর কদমতলী জামে মসজিদে জমায়েত হয়ে মরহুম জননেতা আব্দুল হামিদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত। জিয়ারত শেষে বেলা ১১টায় মরহুমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ।
কর্মসূচিতে উপস্থিত থাকবেন গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী।
উক্ত কর্মসূচিতে পার্টির সকল নেতাকর্মী ও শুভাকাংখীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি মোঃ আরিফ মিয়া ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী এবং সিলেট মহানগর গণতন্ত্রী পার্টির আহবায়ক মাছুম আহমদ ও সদস্য সচিব অলক কপালি বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed