Main Menu

নেত্রকোণায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মো. কামরুজ্জামান, নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোবার (২৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশের আয়োজনে মোঃ ফয়েজ আহম্মেদের সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল,জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোর্শেদা আক্তার, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খানসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় সাংবাদিকদের সাথে জেলার বিভিন্ন জায়গার সমস্যা নিয়ে মুক্ত আলোচনা করা হয়।

Share





Related News

Comments are Closed