রেমিট্যান্সযোদ্ধারা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি : এমরান চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, রেমিট্যান্সযোদ্ধারা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। অথচ বিমানবন্দর সহ সকল গুরুত্বপূর্ণ জায়গায় আজ প্রবাসীরা অবহেলিত। তাদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে নতুবা অনেক আগেই আমরা শ্রীলংকার মত অর্থনৈতিক সংকটে পতিত হতাম। নিশিরাতের সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও লাগামহীন দুর্নীতি দেশকে আজ তলাবিহীন ঝুড়িতে রুপান্তরিত করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশের সকল শ্রেনীপেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারকে উৎখাত করতে হবে। অনতিবিলম্বে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্টিত করতে হবে।
শনিবার (২৭ আগস্ট) রাতে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চার প্রবাসী বিএনপি নেতাকে দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবর্ধিত প্রবাসী নেতারা হলেন- যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক জেলা বিএনপি নেতা শাহজাহান চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা এনাম উদ্দিন শহীদ, মুজিবুর রহমান মুজিব ও বিলাল আহমদ।
আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফাহিম হুসেন জীবন।
অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন আহমদ। বক্তব্য রাখেন- আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন রশিদ মামুন, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জিয়াউল বারী চৌধুরী, জকিগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা আখতার হোসেন রাজু, উপজেলা যুবদল নেতা জাবের আহমদ প্রমূখ।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed