সরকারের গণবিরোধী সিদ্ধান্ত রুখে দাঁড়াতে হবে: বাম জোট
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও ৯সংগঠন আহুত (২৫ আগস্ট) বৃহস্পতিবার দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬টা-১২টা) হরতাল সারাদেশের ন্যায় সিলেটেও জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সফল হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) হরতাল সফল করতে ভোর ৬টায় কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল বের হয় এবং নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং হয়। হরতাল চলাকালীন সকাল ১১টায় নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য সঞ্জয় কান্ত দাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্ক্সবাদী) আহ্বায়ক উজ্জল রায়, সিপিবি বিভাগীয় সমন্বয়ক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) সভাপতি সিরাজ আহমেদ, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক ডাঃ হরিধন দাশ, বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য এডভোকেট রনেন সরকার রনি, উদীচী জেলা সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক নিরঞ্জন দাশ খোকন,চালক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মন্জু আহমদ, ছাত্র ইউনিয়নের জেলা আহবায়ক মনিষা ওয়াহিদ, জেলা সাধারণ সম্পাদক প্রান্তিক হাসান, ছাত্র কাউন্সিল জেলা সভাপতি বিশ্বজিত শীল, নারী মুক্তি কেন্দ্র র লক্ষী পাল,ছাত্র ফ্রন্ট এর মিছবাহ খান,শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রসেনজিৎ রুদ্র, শ্রমিক অধিকার আন্দোলনের মহিতোষ দেব মলয়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর মামুন বেপারি প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম নিম্নমুখী তখন সরকার গত ৫ আগস্ট গভীর রাতে জালানি তেলের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত সরকার নিয়েছে। ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বাড়ছে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অন্যদিকে সরকার আবারও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির চক্রান্ত করছে।
সমাবেশে বক্তারা হরতাল সফল করার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে এবং গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির চক্রান্ত সহ সরকারের গণবিরোধী সিদ্ধান্ত রুখে দিতে আগামী দিনের আন্দোলনে সর্বাত্মক অংশ নেয়ার আহ্বান জানান।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed