আফগানিস্তানে আকস্মিক বন্যা, অন্তত ২০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে গত ৪৮ ঘণ্টায় আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ আগস্ট) দেশটির একজন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
ওই কর্মকর্তা জানান, ভারী বৃষ্টিপাত হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস দিয়েছে। কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। এই বছর এরইমধ্যে খরা ও বড় ধরনের ভূমিকম্প প্রত্যক্ষ করেছে আফগানিস্তান। গত জুনের ভূমিকম্পে সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেছেন, ‘লোগার প্রদেশে বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩৫ জন।’ তবে বেসরকারি হিসাব বলছে, মৃতের প্রকৃত সংখ্যা ঢের বেশি।
দুর্যোগ মোকাবিলায় লড়াইয়ের পাশাপাশি উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে দেশটির সরকার। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইসলামিক দেশগুলো এবং মানবিক সংস্থাগুলোকে জরুরিভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য অনুরোধ করছি।’
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed