বোরকা পরে চুরি করতে এসে যুবক ধরা, পিটুনি খেয়ে হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীর অভিজাত এলাকায় বোরকা পড়ে চুরি করতে এসে গণধোলাই খেয়েছেন নাছির আহমদ (৩৬) নামের এক যুবক। পরে পুলিশ এসে তাকে ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। নাসির জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নানের ছেলে।
রোববার (২১ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে নগরীর উপশহর আবাসিক এলাকার জে ব্লকের ১৬ নং বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়- রোববার সন্ধ্যা ৬টার দিকে নগরীর উপশহরের জে ব্লকের ১৬ নং বাসায় বোরকা পরে এক যুবক চুরির চেষ্টা করে। এসময় স্থানীয় বাসিন্দারা টের পেয়ে তাকে আটক করে গণধোলাই দিয়ে আমাদের খবর দেন। পরে আমরা এসে তাকে আটক করে ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করি। বর্তমানে সে হাসপাতালে রয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন হজরত শাহজালাল (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed