Main Menu

কোম্পানীগঞ্জে গোসল করতে গিয়ে খালা-ভাগ্নের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাধানগর গ্রামে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে খালা ও ভাগ্নের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- রাধানগর গ্রামের আব্দুল মালেকের প্রতিবন্ধী মেয়ে রোমা বেগম (১৩) ও নাতি আব্দুল্লাহ (৪)।

রবিবার (২১ আগস্ট) বেলা ২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে তাদের মৃত্যু হয়।

আব্দুল্লাহ’র পিতা ইরফান আলী বলেন- আমার ছেলে গত তিনদিন আগে তার নানার সঙ্গে বেড়াতে আসে। পানিতে পড়েছে খবর শুনে এসে দেখি আমার ছেলে ও শালিকা মারা গেছে। তবে আমার কোনো অভিযোগ নেই।

শিশু আব্দুল্লাহ’র নানা আব্দুল মালেক বলেন, আমার নাতি ও প্রতিবন্ধী মেয়ে আমাদের কাউকে না জানিয়ে ঘরের পাশের পুকুরে গোসল করতে গিয়েছিল। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে ওই পুকুরে গিয়ে দেখি আমার মেয়ে ও নাতি ডুবে রয়েছে। তাদের পানি থেকে তুলে দেখি মারা গেছে।

কোম্পানীগঞ্জ উপজেলার পূর্বইসলামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মুহিবুর রহমান জানান, আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি এবং সবার সঙ্গে কথা বলে জানতে পারি- খালা (রোমা) ও ভাগ্না (আব্দুল্লাহ) পানিতে ডুবে মারা গিয়েছে। এ বিষয়ে কারো কোনো অভিযোগ নেই।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক গোপেশ জানান, অভিভাবকদের কোনো অভিযোগ নেই। থানায় লিখিত বক্তব্য দেওয়ার পর তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed