গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২১ আগস্ট)) সকাল ১১টায় ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক মারজান (১৮) ফেঞ্চুগঞ্জ উপজেলায় মাইজগাঁও গ্রামের নাজমুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে টাইলসের কাজ করার সময় মারজান আহমদ নামের ওই নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed