বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলো সিকৃবি ছাত্রলীগ
সিকৃবি সংবাদদাতা: সিলেটের গোয়াইঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও এবং তোয়াকুল ইউনিয়নের একশত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিরতণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ত্রাণ বিতরণ কার্যক্রমে অর্থায়ন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের দক্ষিণ কোরিয়া শাখার সভাপতি আব্দুল মতিন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক।
এছাড়াও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান আমিরুল ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডাঃ ফকর উদ্দিন।
ত্রাণ সামগ্রির মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed