সিলেটে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজের গলা কাটলেন যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বাদামবাগিচায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক।
শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাদামবাগিচার ২নং রোডের ২৩ নং ভাড়া বাসায় ঘটনাটি ঘটেছে। গলায় ছুরি চালানো যুকের নাম শাহজাহান আহমদ (৩৬)।
ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাস্থল থেকে সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম জানান, পারিবাহির কলহের জেরে শুক্রবার সন্ধ্যায় শাহজাহান তার স্ত্রী ফারজানা ও শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে নিজের গলা ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করেন। তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহজাহানের সঙ্গীয় নিহার মুন্সী বলেন, পেশায় কাঠমিস্ত্রী শাহজাহান স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর উত্তেজিত হয়ে প্রথমে স্ত্রী ও পরে শ্বাশুড়ির গলায় ছুরি চালায়। এরপর নিজের গলায় ছুরি চালিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানান- গত ১ আগস্ট বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা শাহজাহান আহমদ (৩৬) এর স্ত্রী সুলতানা বেগম ফারজানা ও শাশুড়ি রোকসানা বেগম (৫১) নগরীর বাদাম বাগিচার বকুল মিয়ার বাসা ২৩/২ ভাড়া নেন। ওই বাসায় শাহজাহান ও সুলতানা দম্পতির দুই সন্তান তানহা (৮) ও মাহবুবুল আলম (৬)-কে নিয়ে বসবাস করেন স্ত্রী ও শাশুড়ি। তবে মাঝেমধ্যে স্বামী শাহজাহান আসতেন। তবে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় শাহজাহান তার স্ত্রী ফারজানার গলা কেটে শাশুড়ির গলা কেটে ফেলেন। তারপর নিজের গলায় ছুরি চালান তিনি। পরবর্তীতে তাদের সন্তানদের কান্নাকাটি শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাউন্সিলর শামীম জনতাকে সঙ্গে নিয়ে আহত স্ত্রী ও শাশুড়িকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন আর পুলিশ এসে ঘটনাকারীকেও ওসমানীতে প্রেরণ করে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে কি কারণে এমন ঘটনা সেটা প্রাথমিকভাবে জানা যায়নি।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তিনি বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করেছি। তবে কি কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে আমরা তা অনুসন্ধান করছি।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed