ফেইসবুকে স্ট্যাটাস দিয়েই তাহিরপুরে যুবকের আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নিজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের পাতারি গ্রামে।
নিহত যুবক ফয়সল আহমদ সৌরভ পাতারি গ্রামের আজিজুর রহমান ওরফে মকদ্দছের বড় ছেলে। সৌরভের ৪ মাসের এক কন্যা সন্তান রয়েছে।
মৃত্যুর আগে নিহত সৌরভ নিজ ফেসবুক আইডিতে লিখেন (অপরিবর্তিত), ‘আমি গলায় দড়ি দিলাম। তুেই রফিকের লাগি আমারে লাশ বানাইলেরে বেঈমান। সফিকের কাছ থেকে এক লক্ষ টাকা আনছিলাম সুদে। তিন লাখ টাকা সুদ দিয়েও সাড়ে তিন লাখ টাকা এখনও পায়। এই রফিক আর সফিকের লাগি আত্মহত্যা করলাম।
ভাল থাক আমার পরিবার। মা ফাইজা আমায় ক্ষমা করো। মা, বাবা, ভাই, বোন তোমরা আমায় ক্ষমা করিও। বউ তোমাকে কিচ্ছু বলার নাই। ইতি এক কাপুরুষ ”
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার সেকেন্ড অফিসার মোঃ গুলাম হক্কানি বলেন, সুদের টাকা নিয়ে ভীষণ চাপে ছিল নিহত সৌরভ। টাকার চাপজনিত কারণেই হতাশা থেকেই এমন কাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিবার থেকে এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More
সুনামগঞ্জে তিন মাসে নিখোঁজের ৩৭ জিডি, ২০ জনই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সকালে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না সুনামগঞ্জের অভিভাবকরা। স্কুলে যাচ্ছেRead More



Comments are Closed