Main Menu

কুলাউড়ায় ধান ক্ষেতের পাশে মিললো যুবকের লাশ

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী মুরইছড়া বিজিবি ক্যাম্পের নিকটবর্তী ধান ক্ষেতের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে রজব আলী (২০) নামক এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ট্রাটিউলি (হেবাইরতল) গ্রামের গোলাব আলীর পুত্র রজব আলীর লাশ বিকেলে বিজিবি ক্যাম্পের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যান এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে লাশ উদ্ধার করে নিহতে বাড়িতে নেয়া হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মুরইছড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ধানক্ষেতের মধ্য দিয়ে রাস্তায় তার লাশ পড়েছিলো। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলো না। পকেটে মোবাইলও ছিলো।

তিনি আরও জানান, নিহতের পরিবারে লোকজন কোন অভিযোগ দায়ের করেনি। নিহত রজব আলী শারীরিকভাবে অসুস্থ ছিলো বলে জানিয়েছে তার পরিবার। তাই লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed