সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ। তাদের সাথে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ নেতা-কর্মীরাও যোগ দেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে এবং বিএনপি-জামায়াত ‘অপশক্তির মিথ্যাচার, অপপ্রচারের মাধ্যমে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উস্কানির’ প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
দুপুর সোয়া ১২টার দিকে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, জগদীশ চন্দ্র দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed