জকিগঞ্জে অনুশীলনকালে গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে অনুশীলনকালে দূর্ঘটনাজনিত গুলিবিদ্ধ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির এক সদস্য মারা গেছেন।
মারা যাওয়া নিশান ভৌমিক (২৯) বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নে (১৯ বিজিবি) সিপাহী সিগন্যালম্যান হিসেবে কর্মরত ছিলেন।
নিহত নিশান ভৌমিক নোয়াখালী জেলার সদর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত প্রিয়লাল ভৌমিকের ছেলে। দাম্পত্য জীবনে তিনি দুই ছেলে সন্তানের জনক।
বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল খোন্দকার মো. আসাদু্ন্নবী এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার সকালে জকিগঞ্জের আয়ুরগ্রাম বিওপি’তে কর্মরত থাকাবস্থায় অস্ত্রের মেকসেফ ড্রিল অনুশীলনের সময় দুর্ঘটনাজনিত ফায়ারে গুলিবিদ্ধ হন নিশান।
তিনি জানান, আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার জন্য রওনা হন অন্য বিজিবি সদস্যরা। তবে পথিমধ্যে তার অবস্থার অবনতি হলে গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সকাল ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
লে. কর্ণেল খোন্দকার মো. আসাদু্ন্নবী বলেন, মারা যাওয়া উক্ত সৈনিকের মৃতদেহ তার নিজ বাড়ীতে ফ্রিজার গাড়ি দিয়ে প্রেরণ করা হচ্ছে। সেখানে বিজিবির উদ্যোগে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed