লেগুনা ধাক্কায় কলেজ অধ্যক্ষ আওলাদ হোসেন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের শ্যামলী আবাসিক এলাকায় সড়ক পারাপারের সময় লেগুনা ধাক্কায় দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন নিহত হয়েছেন। ঘটনার পর থেকে পুলিশ ঘাতক লেগুনা ও তার চালককে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
শনিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০ টায় সিলেট শহরতলীর মেজরটিলাস্থ শ্যামলী আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে হজরত শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ওই অধ্যক্ষকে আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।
তিনি আরও বলেন- ঘটনার পর থেকেই আমরা সিসিটিভির ফুটেজ পর্যালোচনা ও বিভিন্ন তথ্য যাচাই-বাচাই করে ঘাতক লেগুন ও তার ড্রাইভারকে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এদিকে- মানুষ গড়ার এ কারিগরের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক লেগুনা ও তার চালককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed