ফেঞ্চুগঞ্জে নৌকাডুবিতে স্কুলছাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে স্কুলে যাওয়ার পথে নৌকা ডুবে মোর্শেদ জাহান ফেরদৌসী (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে।
বুধবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় বুড়িকেয়ারি হাওরে এ দুর্ঘটনা ঘটে।
মোর্শেদ জাহান ফেরদৌসী উপজেলার ছত্রিশ গ্রামের সেজুল মিয়ার মেয়ে এবং স্থানীয় ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন বলেন, আজ সকাল সাড়ে ৯ টায় স্কুলে যাওয়ার জন্য নৌকাযোগে বেশ কয়েকজন শিক্ষার্থী বুড়িকেয়ারি হাওর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় ১৭-১৮ জনকে স্থানীয়রা উদ্ধার করলেও পানিতে তলিয়ে যায় মোর্শেদ জাহান ফেরদৌসী।
পরে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশের উপস্থিতিতে স্থানীয় জেলেদের মাধ্যমে তার মরদেহ উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed