প্রেমিকাকে বিয়ের কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) দলবেঁধে ধর্ষণের ঘটনায় বাবা-ছেলেসহ ছয় জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রোববার (৭ আগস্ট) সকালে এ ঘটনায় আটোয়ারী থানায় এজাহার দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। তবে এখনও মামলা নথিভুক্ত করা হয়নি।
এর আগে শনিবার (৬ আগস্ট) রাতে উপজেলার পুরাতন আটোয়ারী এলাকার বন্দরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে ভুক্তভোগী বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এজাহারে উল্লেখিত অভিযুক্ত ব্যক্তিরা হলেন, আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী মালগোবা গ্রামের মৃত আমিনার রহমানের ছেলে মো. হাসান (২৫), একই এলাকার ফতেহপুর গ্রামের খামির উদ্দিনের ছেলে মো. সবুজ (৩০), আব্দুর রহমান (৫০), তার ছেলে আমিনুল ইসলাম ডিপজল (২৫), খাজিম উদ্দিনের ছেলে মো. নজরুল (৪০) ও কৈলাসের ছেলে ওমর (৩০)।
এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় এক বছর আগে হাসানের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক হয় ভুক্তভোগী ছাত্রীর। মামার বাড়িতে যাওয়া আসার সুবাদে হাসানের সঙ্গে তার দেখা হয়েছিল। পরে শনিবার সকাল ১০টার দিকে স্কুলে গিয়েছিল ভুক্তভোগী। এদিকে দুপুরে মোবাইলে কল দিয়ে বিয়ের কথা বলে তাকে পঞ্চগড়ে ডেকে নেয় হাসান। এ সময় বিকেলে পঞ্চগড় পৌঁছালে কাজি অফিসে নিয়ে যাওয়ার কথা বলে একই দিন রাত ৮টার দিকে বন্দরপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে হাসান ও তার বন্ধু সবুজ ভুক্তভোগীকে ধর্ষণ করে। এ সময় ওই এলাকার আব্দুর রহমান, তার ছেলে আমিনুল ইসলাম, তাদের প্রতিবেশী নজরুল ও ওমর সেখানে উপস্থিত হলে সবুজ ও হাসান পালিয়ে যায়। পরে এই সুযোগে ভুক্তভোগীকে তারাও ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগীকে ফেলে সবাই পালিয়ে যায়।
এদিকে গভীর রাতে মান্নান নামে এক পথচারী ভুক্তভোগীকে উদ্ধার করে বন্দরপাড়া গ্রামের নায়েব আলীর বাড়িতে নিয়ে যান। এ সময় নায়েব আলী ভুক্তভোগীর খালুকে সংবাদ দেন। পরে আজ রোববার ভোরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার মো. ইউসুফ আলী বলেন, আজ রোববার সকালে এ ঘটনায় এজাহার গ্রহণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে মামলা নথিভুক্ত করা হবে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed