হঠাৎ করে ময়মনসিংহ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন বাস নামানোকে কেন্দ্র করে ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (৬ আগস্ট) সকালে সরেজমিনে এ তথ্য জানা যায়। এর আগে সিলেট মালিক সমিতির নতুন বাস নামানোকে কেন্দ্র করে গত ২ আগস্ট থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
সিলেটগামী বাসযাত্রী মনির হোসেন জানান, আজকে সিলেটে না গেল অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার। কিন্তু সকালে বাস কাউন্টারে এসে শুনি বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঘোষণা ছাড়াই বাস চলাচল কীভাবে বন্ধ থাকে?
নাম প্রকাশ না করে ময়মনসিংহের একটি পরিবহনের ম্যানেজার জানান, বর্তমানে কোনো গাড়ি সিলেটে প্রবেশ করতে না দেওয়ায় ময়মনসিংহ থেকে সিলেটগামী সব গাড়ি বন্ধ রাখা হয়েছে। তবে এ বাস চলাচল বন্ধ সম্পর্কে মালিক সমিতি ছাড়া অন্য কেউ এখনো জানে না। এ কারণে অনেকে না জেনে টিকিট নিতে এসে ফেরত যাচ্ছেন।
এ বিষয়ে ময়মনসিংহ মোটর মালিক সমিতির মহাসচিব মো. মাহবুবুর রহমান বলেন, গত ২ আগস্ট সিলেট মালিক সমিতি দুটি বাস নামিয়েছে নেত্রকোণায় চলাচলের জন্য। তবে নেত্রকোণা মালিক সমিতি এ বাস দুটি চলাচল করতে দিবে না বলে জানিয়েছে।
তিনি আরও জানান, কিশোরগঞ্জ মালিক সমিতিও নেত্রকোণা মালিক সমিতির সঙ্গে ঐক্যবদ্ধ হয়। এ কারণে ক্ষিপ্ত হয়ে সিলেট মালিক সমিতি ময়মনসিংহ-সিলেট সড়কে তাদের সব বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed