বাহুবলে বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন, এএসপি (সার্কেল) আবুল খয়ের, অফিসার ইনচার্জ মডেল থানা মোঃ রকিবুল হাসান খান, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মো. সাইফুদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাওসার মাহমুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, সাংবদিক উপস্থিত ছিলেন। এছাড়া বৃক্ষের চারা বিতরণ, বাদ জোহর মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed