সিলেট নগরীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় শনিবার (৬ আগস্ট) টানা ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, উন্নয়নমূলক কাজ ও গাছপালা কর্তনের জন্য শনিবার ১১ কেভি বালুচর ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ফলে বালুচর পয়েন্ট, নতুন বাজার, সোনার বাংলা, আল ইসলাহ আবাসিক এলাকা, দলদলি চা বাগান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকায় বিদ্যুৎ পাওয়া যাবে না।
তিনি জানান, সকাল ৭টা থেকে বিকাল ৫টা অবধি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
Related News
সিলেটের যেসব এলাকায় ৭ ঘণ্টা থাকবে না গ্যাস
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেটের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবারRead More
অনুমোদন ছাড়া ব্যানার-পোস্টার লাগালে যে ব্যবস্থা নেবে সিসিক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো নিষিদ্ধRead More



Comments are Closed