পঞ্চগড়ে ভোক্তা আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে ভোক্তা-অধিকার লঙ্ঘন করার দায়ে চার প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদলতে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
অভিযান সূত্রে জানা যায়, বাজার তদারকি অভিযানে জগদল বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় অপরিচ্ছন্ন পরিবেশ, মুল্যতালিকা না থাকায়, মেয়াদউত্তীর্ণ ঔষুধ ও স্যা¤পল রাখা এবং মেয়াদউত্তীণর্ কীটনাশক রাখাসহ ভোক্তা-অধিকার লঙ্ঘন করার দায়ে শান্ত হোটেলকে ১ হাজার, রহিম হোটেলকে ১ হাজার, রাজ ফার্মেসীকে ২ হাজার ও ভাই ভাই ট্রেডার্সকে ২ হাজার টাকাসহ মোট ৬ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সাথে তাদের সচেতন করা হয়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed