সিলেট থেকে সাবেক ছাত্র ইউনিয়ন নেতা সপ্তর্ষি ‘নিখোঁজ’
বৈশাখী নিউজ ডেস্ক: ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি সপ্তর্ষি দাসের খোঁজ মিলছে না। বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সপ্তর্ষি ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের একটি ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের দরগাহ গেইট এলাকার কর্মস্থল থেকে বের হন তিনি। এরপর রাত ৯ টা থেকে তার মোবাইল ফোন বন্ধ দেখাচ্ছে বলে জানিয়েছেন ওই প্রতিষ্ঠানেরই আরেক কর্মী শামসুল ইসলাম। এ ব্যাপরে নগরের এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়রিও করেছেন শামসুল ইসলাম।
ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি মতিউর রহমান বলেন, রাত থেকেই আমরা সম্ভাব্য সকল জায়গায় সপ্তর্ষির সন্ধান করেছি। হাসপাতাল এবং থানাগুলোতেও সন্ধান করেছি। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।
পুলিশের বরাত দিয়ে মতিউর বলেন, মোবাইলে ট্র্যাকিং করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরের সুরমা মার্কেট এলাকায় সপ্তর্ষির সবশেষ অবস্থান দেখা গেছে। এরপর আর তাকে ট্র্যাক করা যাচ্ছে না।
নিখোঁজ সপ্তর্ষি দাসের বাসা নগরের আখালিয়া এলাকায়। তার ভাই সিদ্ধার্থ দাশ বলেন, এমন ঘটনা আগে কখনো হয়নি। সে না বলে কখনোই বাসার বাইরে রাত কাটায়নি।
চাকরিতে যোগ দেওয়ার পর সপ্তর্ষি রাজনীতিতেও আগের মতো সক্রিয় নন বলে জানান সিদ্ধান্ত।
সাধারণ ডায়রি হওয়ার পর সপ্তর্ষির সন্ধানে চেষ্টা চলছে জানিয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল জাকির বলেন, আমরা তার মোবাইল কললিস্ট তুলে এনেছি। এগুলো যাছাই-বাছাই করছি।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed