জৈন্তাপুরে প্রাইভেটকার খালে পড়ে বাবা-মেয়ে নিহত, আহত ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে পড়ে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
শুক্রবার (৫ আগস্ট) সকালে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড় গ্রামের রুবেল আহমদ (৩৫) ও তার দুই মাস বয়সী মেয়ে রাহি আক্তার আদরী।
এ ঘটনায় আহতরা হলেন রুবেল আহমদের স্ত্রী কাজল আক্তার (৩০), কাজলের ভাই নরসিংদী সদর উপজেরার ফোড়াদিয়া গ্রামের বদরুজ্জামানের ছেলে রাসেল আহমদ (৪৮) এবং তার স্ত্রী আনিকা আক্তার (৩০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সিলেটের দিক থেকে আসা ওই প্রাইভেটকারটি জৈন্তাপুরের লক্ষ্মীপুর এলাকায় একটি ব্রিজের ওপর পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় প্রাইভেটকারটি ব্রিজের ওপর থেকে খালে পড়ে যায়। সাথে সাথে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু রাহিকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রুবেল মিয়াও মারা যান। প্রাইভেটকারটিও দুমড়েমুচড়ে যায়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের জন্য হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
আহতদের বরাত দিয়ে ওসি বলেন, রুবেল আহমদ ও তার স্বজনেরা প্রাইভেটকারে করে সিলেটে বেড়াতে এসেছিলেন। তারা সকালে জাফলং যাচ্ছিলেন। আর প্রাইভেটকারটি চালাচ্ছিলেন রাসেল আহমদ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed