জৈন্তাপুরে ৩৫টি পাওয়ারজেল ও ৩৫টি ডেটোনেটর ধ্বংস
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে আদালতের নির্দেশে ৩৫টি পাওয়ার জেল ও ৩৫টি ইলেকট্রনিক ডেটোনেটর ধ্বংস করেছে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের বোমা বিস্ফোরক দল।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং এলাকার সিদ্দিক মিয়ার মালিকানাধীন ভূমিতে মোট ৭০টি বিস্ফোরক ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট সেনানিবাসের ক্যাপ্টেন আবিদ, ক্যাপ্টেন সাদমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুর রহমান প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, গত ৬ জুন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর একটি দল জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব মনতৈল গ্রামের জামে মসজিদের নিকট হতে নাশকতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশে নিয়ে আসা ভারতের তৈরি শক্তিশালী ৩৫টি পাওয়ার জেল ও ৩৫ টি ইলেকট্রনিক ডেটোনেটর উদ্ধার করে। পরবর্তীতে র্যাব-৯ বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করে এবং উদ্ধারকৃত আলামতগুলো পুলিশের নিকট হস্তান্তর করে।
এ বিষয়ে বোমা বিস্ফোরক দলের ক্যাপ্টেন আবিদ বলেন, ‘আদালতের নির্দেশে পুলিশের উপস্থিতিতে আমরা জব্দকৃত ভারতের তৈরি পাওয়ার জেল ও ইলেকট্রনিক্স ডেটোনেটর গুলো ধ্বংস করি।’
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed