১৫ আগষ্ট স্মরণে তেঁতুলিয়া-টেকনাফ পর্যন্ত সাইকেল যাত্রা
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: ১৯৭৫ সালের ১৫ আগষ্টে বঙ্গবন্ধু হত্যাকান্ডে নিহত ক্রীড়াবীদ শহীদ সুলতানা কামাল স্মরণে তেঁতুলিয়ার জিরো পয়েন্ট থেকে টেকনাফ পর্যন্ত সাইকেল যাত্রা শুরু হয়েছে।পঞ্চগড়ের সাইক্লিস্ট সিয়ান ও আবিদ এই সাইকেল যাত্রায় অংশ নিয়েছে।
১৫ আগষ্ট স্মরণে মাসব্যাপি কর্মসূচীর তৃতীয় দিনে এই সাইকেল যাত্রা শুরু হয়। পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাঈমুজ্জামান মুক্তা বুধবার (৩ আগস্ট) সাইকেল যাত্রার উদ্বোধন ঘোষণা করেন।
এসময় পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর হাসনাত হামিদুর রহমান, বাংলাবান্ধা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহাবুব মিলন, সাধারণ স¤পাদক মানিক হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা বলেন, বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল বাংলাদেশের ক্রীড়াজগতের একজন উজ্জ্বল নক্ষত্র। ১৯৬৮ সালে পাকিস্তান অলিম্পিকে হার্ডলসে সোনা জয় করেন তিনি। ১৯৭০ সালে লাহোরে নিজের রেকর্ড নিজে ভেঙ্গে নুতন রেকর্ড করে সোনা জেতেন। স্বাধীনতার পর প্রথম ১৯৭৩ সালে ঢাকা স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম আসর বসে। এই আসরে মেয়েদের বিভাগে মোট নয়টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ১০০ মিটার হার্ডলস, হাই জা¤প এবং ব্রড জা¤েপ তিনি প্রথম হন।
তিনি আরও বলেন, মাসব্যাপী অনুষ্ঠানে আমরা পঞ্চগড়ে ১৫ আগস্টে সকল শহিদদের একেক দিনে একেক জন কে স্মরণ করে দিবস পালন করছি। আজ বিশিষ্ট ক্রিড়াবিদ সুলতানা কামালকে স্মরণ করে তেঁতুলিয়া-টেকনাফ সাইকেল যাত্রা শুরু হল। সন্ধ্যায় অমরখানা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed