দাম কমল সিলিন্ডার গ্যাসের
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এর দাম আগে ছিল ১ হাজার ২৫৪ টাকা।
মঙ্গলবার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।
তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি। তা আগের মতো ৫৯১ টাকাই থাকবে।
এছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে প্রায় ২ টাকা কমে ৫৮ টাকা ৪৬ পয়সা থেকে ৫৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed