জৈন্তাপুরে বারাকা আই ই এল টি এস ও একাডেমিক শাখার উদ্ভোধন
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বারাকা ইন্টারন্যাশনাল ইংলিশ লেংগুইজ টেষ্টিং সিষ্টেম (আই ই এল টি এস) ও একাডেমিক শাখার উদ্ভোধন করা হয়েছে।
১লা আগষ্ট সোমবার বিকাল ৩টায় উপজেলা সদরের বাসষ্টেশনস্থ্য ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলার সভাপতিত্বে ও বারাকা একাডেমির প্রশিক্ষক আমির উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বারাকা আই ই এল টি এস ও একাডেমিক’র পরিচালক জুবায়ের আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সাবেক শিক্ষক নাজিম উদ্দিন আলমাছ, তামাবিল চুনা পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের যুগ্ন সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু, ষ্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী জহির উদ্দিন, এনামুল হক, সাংবাদিক আব্দুল হালিম, গোলাম সরওয়ার বেলাল, শাহাজাহান কবির খান প্রমুখ।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed