মঙ্গলবার থেকে সিলেটে মিলবে টিসিবির পণ্য
বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সারা দেশব্যাপী ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১ আগস্ট) টিসিবির ডিলাররা পণ্য বরাদ্দ পাবেন। মঙ্গলবার সেটি বাণিজ্যমন্ত্রী উদ্বোধনের পর ক্রেতারা পণ্য পাবেন।
এর আগে রোববার (৩১ জুলাই) টিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাই সারা দেশের ন্যায় সিলেটেও আগামীকাল মঙ্গলবার থেকে স্বল্পমূল্যে টিসিবি পন্য পাবেন ভোক্তারা। তবে, নিম্ন আয়ের এককোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবি কর্তৃক সারাদেশে আগস্ট মাসের বিক্রয় কার্যক্রম আজ থেকে শুরু হওয়ার কথা ছিল।
কিন্তু ১ আগস্ট সোমবার সকালে টিসিবি জানায়, বরাদ্দ দেওয়া শুরু হলেও ভোক্তা পর্যায়ে পণ্য মিলবে মঙ্গলবার। আর এ কার্যক্রম উদ্বোধন করবেন মন্ত্রী।
এই বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে। এ দফায় কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয়-সংশ্লিষ্ট জেলাগুলোতে।
Related News
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More



Comments are Closed