বিশ্বম্ভরপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের তরঙ্গিয়া কৃষ্ণতলা গ্রামে পানিতে ডুবে রুমা আক্তার (৮) ও মারিয়া আক্তার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মৃত রুমা আক্তার তরংগীয়া কৃষ্ণতলা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে ও মারিয়া আক্তার একই গ্রামের শফিক মিয়ার মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
স্থানীয় ইউপি সদস্য আহমদ আলী ও মৃতের দাদা আলী হোসেন জানান, পরিবারের সবার অগোচরে রোববার (৩১ জুলাই) বিকেলে দুইবোন বাড়ির পাশে আবু হানিফার পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। পরে পুকুর পাড়ে তাদের জামা প্যান্ট দেখে তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে পুকুরের তলদেশ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। রুমা স্থানীয় ব্র্যাক স্কুলে পড়া লেখা করতো।
ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মিলন মিয়া বলেন, পুকুরে গোসল করতে নেমে দুই বোন পানিতে ডুবে মারা যায়। শিশুদের মরদেহ পরিবারের কাছে রয়েছে। ঘটনা বিশ্বম্ভপুর থানা পুলিশকে জানানো হয়েছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed