ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনের অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন হবে। কমে আসবে যাতায়াতে সময়। অবশেষে সিলেটবাসীর দীর্ঘদিনের এ স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন করার অনুমোদন দিয়েছেন।
রোববার (৩১ জুলাই) এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন এপ্রোভ করেছেন। ইতোমধ্যে টাকা সংগ্রহ হয়েছে। ২০৯ কিলোমিটার এ মহাসড়ক নির্মাণে ব্যয় হবে ১৭ হাজার কোটি টাকা।
ভিডিও বার্তায় মন্ত্রী আরো বলেন, একই সাথে সিলেটের আরো একটি সড়ক ৬ লেন করার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। ৬৪ কি.মি দীর্ঘ সিলেট-তামাবিল সড়ক নির্মাণে খরচ হবে ৪ হাজার কোটি টাকা। শীঘ্রই এই দুই প্রজেক্টের কাজ উদ্বোধন করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed