Main Menu

তাড়াশে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অসীম চন্দ্র (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছে।

রোববার (৩১ জুলাই) দুপুরে উপজেলার ভূঁইয়াগাতী আঞ্চলিক সড়কের ধাপের সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অসীম চন্দ্র বগুড়া জেলার শেরপুর পৌরসভার অনীল চন্দ্রের ছেলে। গুরুতর আহত হয়েছেন তাড়াশের আফাল ও খুঁটিগাছা গ্রামের দুলালের ছেলে কৃষ্ণ।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, মোটরসাইকেলযোগে তিনজন তাড়াশে যাচ্ছিল। এ সময় সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অসীম চন্দ্র মারা যান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

Share





Related News

Comments are Closed