ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধ শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের গুলিতে আবদুল রহিম নামে একজন নিহত হয়েছেন। এ সময় পুলিশসহ বিএনপির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ দুজনকে বরিশালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ ১১ জনকে আটক করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোববার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে কালিনাথ রায় বাজার এলাকায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে তা সদর রোড পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিএনপি নেতারা জানান, লোডশেডিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে তারা। একপর্যায়ে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
ভোলা সদর থানার ডিউটি অফিসার কবির হোসেন বলেন, বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশের ওপর হামলা হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন মারা যাওয়ার কথা শুনেছি। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত নই।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির শোপান বলেন, পুলিশের গুলিতে আব্দুর রহিম নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়েছে।
সূত্রে জানা যায়, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপির কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের হাতাহাতি হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাবার বুলেট ছুড়ে। সংঘর্ষে আহত অবস্থায় আবদুর রহিমকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed