করোনায় মারা গেলেন অধ্যাপক বিশ্বনাথ দে
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের মদন মোহন কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক বিশ্বনাথ দে (৮৩)।
শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সিলেট ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) মো. মিজানুর রহমান।
তিনি জানান, নগরীর করেরপাড়ার বাসিন্দা বিশ্বনাথ দে’র মরদেহ স্বাস্থ্যবিধি অনুযায়ী সৎকার করা হয়েছে।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে- বিভাগে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (৩০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ২ জন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিলেটে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৭ হাজার ৪৫২ এবং করোনামুক্ত হয়েছেন ৬৫ হাজার ৬৯৫ জন।
আর এ পর্যন্ত বিভাগে করোনা কেড়ে নিয়েছে মোট ১ হাজার ২৪৪ জনের প্রাণ। এর মধ্যে সিলেট জেলায় ৯২৫, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ৭২ জন। এছাড়া সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন১২ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
Related News
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% ভাগ-বাটোয়ারা বাতিলের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ওRead More
সিলেটে বিপুল পরিমাণ রেড বুল ও মনস্টারসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুলRead More



Comments are Closed